বেশ কিছু দিন ধরে আঁকা নিয়ে ঝামেলায় আছি। মনে মনে ভাবি আরে এটা তো অনেক সোজা এ আর কি আঁকা আমিও তো পারব। কিন্তু আঁকতে যখন বসলাম দেখি কি মাথা মুণ্ড কিছুই হল না। কি বেপার কি হল এরকম হচ্ছে কেন। মাথা তখন ঘুরতে লাগল। কি করা যায় প্রবলেম কোথায়। নক করলাম আসিফ(arts by rats) ভাই কে টেক্সট পাঠালাম। ভাই বলল তোমাকে আগে অনেক অনেক জেশ্চার আঁকতে হবে এর পর স্কেচবুকিং করতে হবে। শুনে তো মাথায় বাজ পড়ল। মেহেদী ভাইও একই কথা বলেছিল।
এর পর থেকে ঘটা করে শুরু করলাম জেশ্চার আঁকা, স্কেচ করা, প্রকু ভাইয়ের ভিডিও দেখা। এরপর বুঝলাম লাইন অফ একশান কি জিনিস , বিন কি, ল্যান্ডমার্ক কি আরও অনেক কিছু।
এখন শুধু এইসব প্র্যাকটিস করে যাচ্ছি।
প্র্যাকটিস শুরু করার কিছু অংশ দিয়ে রাখা......