Thursday, August 24, 2017

স্বাদের গ্লাভস

#Tazrian_Siddiqui নামে এক ফ্রেন্ড এর পোস্ট দেখে এই আইডিয়া টা নেয়া। Thanks To TS. অনেক কাজের এবং আঁকাকে অনেক সহজ করে। পুরান মোজার ব্যাবহার। হা হা হা ......






Sunday, August 13, 2017

এলোমেলো কাজ

চাকুরির ব্যস্ততার কারণে অনেক দিন নিজের ব্লগে কিছু আপলোড দেয়া হচ্ছে না। তাই এবার কিছু কাজ আপলোড  দেয়া  :D :D =D =D








Tuesday, June 6, 2017

সমকাল পত্রিকায় কাটুন

এটি আমার জীবনের অনেক বড় একটি পাওয়া।যখন দেখলাম "সমকাল"  পত্রিকায় আমার প্রথম প্রকাশিত কাটুন। আমি খুব অবাক হয়েছিলাম যখন রাতের বেলায় আমার ছাপা হওয়া কার্টুন দেখি। স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। 



হ্যা  পি     কা  র্টু  ন

Wednesday, May 24, 2017

জেশ্চার কেন ইম্পরট্যান্ট ?

বেশ কিছু দিন ধরে আঁকা নিয়ে ঝামেলায় আছি। মনে মনে ভাবি আরে এটা তো অনেক সোজা  এ আর কি আঁকা আমিও তো পারব। কিন্তু আঁকতে যখন বসলাম দেখি কি মাথা মুণ্ড কিছুই হল না। কি বেপার কি হল এরকম হচ্ছে কেন। মাথা তখন ঘুরতে লাগল। কি করা যায় প্রবলেম কোথায়। নক করলাম আসিফ(arts by rats) ভাই কে টেক্সট পাঠালাম। ভাই বলল তোমাকে আগে অনেক অনেক জেশ্চার আঁকতে হবে এর পর স্কেচবুকিং  করতে হবে। শুনে তো মাথায় বাজ পড়ল। মেহেদী ভাইও একই কথা বলেছিল।
এর পর থেকে ঘটা করে শুরু করলাম জেশ্চার আঁকা, স্কেচ করা, প্রকু ভাইয়ের ভিডিও দেখা। এরপর বুঝলাম লাইন অফ একশান কি জিনিস , বিন কি, ল্যান্ডমার্ক কি আরও অনেক কিছু।
এখন শুধু এইসব প্র্যাকটিস করে যাচ্ছি।

প্র্যাকটিস শুরু করার কিছু অংশ দিয়ে রাখা......











Thursday, March 9, 2017

২০১৭ সালের কালেক্ট করা কমিক্স রিভিউ......

 ২০১৭ সালে বেশ কিছু কমিক্স বই কালেক্ট করা হল।
সব গুলি বই আমার ভাল লেগেছে। বিশেষ করে পঞ্চরোমাঞ্চ বইটি। 
 ভাল একটি কমিক্স বই পেলাম ২০১৭ সালের ২১শে বই মেলায়। 
ধন্যবাদ ঢাকা কমিক্স। 
 তরুন কাটুনিস্ট এড্রিয়ান অনীকের আঁকা ইব্রাহীম কমিক্সটি এক কথায় অসাধারণ।
দারুন এঁকেছে অনীক । পরবর্তী ইব্রাহীম ২ এর অপেক্ষায় আছি। 

বস ইজ অল অয়েজ বস। আহসান হাবীবের টাইম ট্রাবল কমিক্সটি পরে না হেসে পারলাম না। বিশেষ করে ৫৪ পেজের ২য় ডাইলগটি (একটা বিএমডব্ল গাড়ি, দুইটা স্মার্ট ফোন, একটা ওয়াকম...)
মেহেদী ভাইয়ের এই বইটি আমার জন্য সেরা একটি বই।
 আমার আঁকার পথা-দর্শক হিসাবে কাজ করবে এই বইটি।
ধন্যবাদ মেহেদী ভাইকে।

Monday, October 31, 2016

অক্টোবর মাসে করা কিছু কাজ

স্কেচিং করা রাঙামাটি বনরুপা বাজার


ওয়াটার কালার টেস্ট করলাম।

 এই ওয়াটার কালার আমি মেহেদী হকের  ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করা। এভাবে অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার তৈরি করা যায়।নিচে ভিডিওটি দেখতে পারেন।

গুরু মেহেদী হকের কারেকশন করা। 



ব্যাঙের মুখের ভাব আঁকা


 ইন্দিয়ানা জোন্স 

 মেহেদী হকের ব্লগ দেখে দেখে হাড্ডিগুড্ডি প্র্যাকটিস করা। তবে খুব কাজের একটা পোস্ট । প্রথম ধাপের আঁকা এভাবে প্র্যাকটিস করা ভাল আমি শিখার চেষ্টা করছি।